গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ে গেলেন ৫ জন
দি নিউজ লায়ন ; হিরাপুর থানার সাঁতা ডাঙাল অঞ্চলে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হলেন। আজ সকালে জলখাবার তৈরি করার সময় গ্যাস সিলিন্ডার হঠাৎই লিক হয়ে যায়। গ্যাস সিলিন্ডারের সামনে থাকা এক বৃদ্ধা মহিলা সহ আরো এক মহিলা এবং পরিবারের ৩ জন পুরুষ অগ্নিদগ্ধ হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আর্তনাদ শুনে ছুটে আসে।
তারাই আগুন নেভানো এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে।আহতদের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রত্যেকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার ফলে গোটা বাড়িতেই কার্যত প্রচুর আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ঘটনার খবর পেয়ে যায় হিরাপুর থানার পুলিশ এবং দমকল।

Post a Comment